
নখ কাটলে আবার নখ উঠে। বড় হয়,তখন আবার কাটাতে হয়।এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া যদি অস্বাভাবিক হয়ে যায় তখন কেমন হবে? আরেকটু খুলে বলি। আঙ্গুলের একটা নখ সোজাসুজি না বেড়ে বাঁকা হয়ে চামড়া ফুঁড়ে মাংসের মধ্যে গেঁথে বড় হতে শুরু করে। তখন আঙ্গুল ফুলে যায়।
কারণঃ এই সমস্যার পেছনে কারণ কি হতে পারে, আসুন জেনে নেই।
- নখ কাটার সময় অনেকেই নখের কোণাও কেটে ফেলেন। এই কারণে নখ আবার বড় হওয়ার সময় বাঁকা হয়ে উঠতে পারে।
- খুব আঁটসাঁট মোজা, পায়ের সাইজের তুলনায় ছোট সাইজের জুতা পড়ার কারণে এই সমস্যা হতে পারে।
- যাদের হাত-পা খুব ঘামে,তাদের এই সমস্যা হতে পারে। ঘামানোর কারণে তাদের নখের পাশের চামড়া নরম হয়ে যায়। ফলে নখ বাঁকা হয়ে যায়।
- কোনো আঘাত বা জন্মগত কারণেও এই সমস্যা হতে পারে।
- জেনেটিক কারণেও এমন হতে পারে।
এই সমস্যা থেকে রক্ষা পেতে হলে আপনাকে যা যা করতে হবে-

কখনো নখের কোনা কাটবেন না। নখ যথাসম্ভব সোজা কাটার চেষ্টা করুন।

সঠিক মাপের জুতা পড়ুন।

আঁটসাঁট মোজা পড়া থেকে বিরত থাকুন।

মোজা প্রতিদিন পরিস্কার রাখুন।
সমস্যা খুব বেশি বেড়ে গেলে বা অসহনীয় পর্যায়ে চলে গেলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন।






0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন